চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে ভারতের ডানপন্থীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারতের সোশ্যাল মিডিয়াসহ বেশ কিছু মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভুয়া তথ্য। ভারতের ডানপন্থীরা এসব গুজব বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদন বলছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিষয়ে ভারতের ডানপন্থী প্রভাবশালীরা ভুয়া তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে। যার মধ্যে কিছু সাম্প্রদায়িক ভিডিও আছে যেগুলোর বাংলাদেশের ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নেই। ভিডিওগুলোতে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক সহিংসতা দেখানো হয়েছে।

সেরকম একটি ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে, একটি মন্দিরে ‘বাংলাদেশে ইসলামবাদীরা’ আগুন দিয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে জানা গেছে, চট্টগ্রামের নবগ্রহ মন্দিরটি কোনো সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়নি। গত ৫ আগস্ট বিকেলে মন্দিরের পিছনে আওয়ামী লীগের অফিস চত্বরে হামলা হয়।

মন্দিরের একজন কর্মী স্বপন দাস বিবিসিকে বলেন, তারা আওয়ামী লীগের অফিসের আসবাবপত্র বাইরে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়। যদিও সেদিন মন্দিরে হামলা হয়নি, তবে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল এবং মন্দিরটি চব্বিশ ঘন্টা পাহারা দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়া মনিটরিং টুল ব্র্যান্ডওয়াচ অনুসারে, বাস্তবতা থেকে অনেকটা আলাদা করে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে গত ৪ আগস্ট থেকে বিভিন্ন হ্যাসট্যাগ ব্যবহার হয়েছে যার প্রত্যেকটা প্রায় ১ মিলিয়ন বার করে ব্যবহার করা হয়েছে। যার অধিকাংশ অ্যাকাউন্টগুলো ভারতের।

অন্য আরেকটি ভিডিওতে দেখা গেছে একজন বাংলাদেশি হিন্দু ক্রিকেটারের বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, বাড়িটি আওয়ামী লীগের একজন মুসলিম এমপির। এই পোস্টগুলোর মধ্যে কিছু ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে যেখানে দাবি করা হয়েছে, হিন্দুদের সাম্প্রদায়িক লক্ষ্যবস্তু কয়া হচ্ছে, তারা বাংলাদেশে নিরাপদ না। এই বিষয়গুলো ভারতীয় অ্যাকাউন্টগুলো থেকে প্রচার করা হচ্ছে।

Reneta

হিন্দুদের ওপর হামলার ভুয়া তথ্য ছড়িয়ে পড়লে, কিছু মুসলিম প্রতিবাদকারীরা হিন্দু মন্দির পাহারা দেয়ার সিদ্ধান্ত নেয়। গত সপ্তাহে চট্টগ্রামের বাইরে হাটরাজির একটি মন্দিরের সামনে পাহারা দেয়া মইনুল বলেন, তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টগুলো হিন্দু-মুসলিমদের মধ্যে সংঘাতকে উসকে দেয়ার চেষ্টা করছে। তবে আমরা এর জন্য পড়ে যাচ্ছি না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলমান পরিস্থিতিডানপন্থীরাবাংলাদেশভুয়া তথ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৭, ২০২৬

৩ শিক্ষাবিদকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

জুলাই ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

জুলাই ২৭, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ‍চূড়ান্ত

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT