চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে কেন বাড়ছে জঙ্গি হামলা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের সেনা সদস্যরা গাড়িতে করে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের আগস্ট মাসে পাকিস্তানের খাইবার পাখতুনখা ও বেলুচিস্তান প্রদেশে জঙ্গি হামলায় কয়েকশ মানুষ প্রাণ হারান৷ এর পেছনে আফগানিস্তানের ‘ইন্ধন’ দেখছেন অনেকে৷

পাকিস্তানের ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ বা পিআইসিএসএস-এর হিসাব বলছে, এ বছরের প্রথম আট মাসে জঙ্গি হামলায় ৭৫৭ জন মারা গেছেন৷ এর মধ্যে শুধু আগস্ট মাসেই প্রাণ হারান ২৫৪ জন৷ গত ছয় বছরের মধ্যে কোনো এক মাসে মৃত্যুর এটিই সর্বোচ্চ সংখ্যা৷

খাইবার পাখতুনখা ও বেলুচিস্তান প্রদেশে জঙ্গিরা সবচেয়ে বেশি সক্রিয়৷ দুটি প্রদেশই আফগানিস্তান সীমান্তে অবস্থিত৷

Banglabid

পাকিস্তানের ভেতরে হামলার জন্য আফগানিস্তান ভিত্তিক তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপিকে বারবার দায়ী করে আসছে ইসলামাবাদ৷ তবে কাবুলের তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে৷

বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ নামের আরেকটি গোষ্ঠী বেলুচিস্তানের জন্য বড় জঙ্গিদের আশ্রয় দেয়ায় আফগান তালেবানকে সতর্ক করলো পাকিস্তানহুমকি হয়ে উঠেছে৷ বিএলএ বেলুচিস্তানের স্বাধীনতা চাইছে৷ তারা ঐ প্রদেশে বাস্তবায়িত হতে থাকা চীনের প্রকল্পগুলোরও বিরোধিতা করে৷

লিবিয়ার পতাকা হাতে নিয়ে সেনা সদস্যরা দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ ২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে পাকিস্তান ক্রমে অনিরাপদ হয়ে উঠছে৷

Reneta

সাম্প্রতিক হামলাগুলোর জন্য রাষ্ট্রের অবহেলাকে দায়ী করেছেন দ্য খোরাসান ডায়রির সহ-প্রতিষ্ঠাতা ইহসানুল্লাহ টিপু মেহসুদ৷ নিরপেক্ষ সাংবাদিকদের একটি প্ল্যাটফর্ম হচ্ছে দ্য খোরাসান ডায়রি৷ ডিডাব্লিউকে মেহসুদ বলেন, ‘রাষ্ট্রের অবহেলাই মূল কারণ৷ সামরিক অভিযানের মাধ্যমে জঙ্গিদের দেশ থেকে বিতাড়িত করার পর যে লাভ হয়েছে তা রক্ষার উদ্যোগ নেওয়া হয়নি৷’

আফগানিস্তানের আশরাফ গনি সরকারের সঙ্গে মিলে কোনো উদ্যোগ নেয়া হয়নি৷ সে কারণে টিটিপি শক্তি বাড়ানোর সুযোগ পেয়েছ বলে মনে করেন মেহসুদ৷

সাবেক কূটনীতিক ও পররাষ্ট্র বিষয়ক বিশ্লেষক মালিহা লোধি মনে করেন, সহিংসতার বিরুদ্ধে কাজ করতে ব্যর্থ হয়েছে তালেবান সরকার৷ ‘পাকিস্তানে জঙ্গি হামলা বাড়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে৷ টিটিপির লাগাম টেনে ধরতে তালেবান কর্তৃপক্ষের অস্বীকৃতি একটি প্রধান কারণ বলে মনে করেন তিনি৷

জুলাই মাসে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, টিটিপি আফগানিস্তানের ‘সবচেয়ে বড় সন্ত্রাসী গোষ্ঠী’৷ পাকিস্তানে হামলা করার জন্য তারা কাবুলের তালেবান সরকারের কাছ থেকে বিপুল সহায়তা পায় বলেও ঐ প্রতিবেদনে বলা হয়েছে৷

সুত্র: ডয়চে ভেলে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্ধনডয়চে ভেলেতেহরিক-ই-তালেবানপাকিস্তানে জঙ্গি হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ ম্যাচের আগে ছক্কা মেরে দেয়াল ভেঙ্গেছেন কোহলি

পরবর্তী

অন্তর্বর্তী সরকারের যারা দল গঠনে ইচ্ছুক, তারা কিভাবে নিরপেক্ষ হয়: মির্জা ফখরুল

পরবর্তী
বাংলাদেশের রাজনৈতিক নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের যারা দল গঠনে ইচ্ছুক, তারা কিভাবে নিরপেক্ষ হয়: মির্জা ফখরুল

বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ী, ট্রফি ও কাপের সাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল’

সর্বশেষ

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের স্ত্রী ন্যান্সি কিসিঞ্জার আর নেই

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে, আমরা ধারে কাছেও ছিলাম না’

আগস্ট ২১, ২০২৬

বাংলাদেশের সাথে সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত ভারত নিরাপদ নয়: অমিত শাহ

আগস্ট ২১, ২০২৬

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা

আগস্ট ২১, ২০২৬

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT