অনলাইনে জুয়া খেলার হার দিনের পর দিন বেড়েই চলছে। বিশ্বকাপ ক্রিকেট ও ফুটবলসহ যে কোনো বড় খেলাকে কেন্দ্র করে এই প্রবণতা কয়েক গুণ বেড়ে যায়। অনলাইনে জুয়া খেলতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনও দিচ্ছে ওই চক্র। এতে বিদেশে পাচার হয়ে যাচ্ছে হাজার কোটি ডলার। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, অনলাইন জুয়ায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।






