চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের দ্বিপক্ষীয় সফরে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরের পর প্রধানমন্ত্রীর এই সফরে তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনেতিক সংকট সমাধানে চীন থেকে ঋণের বিষয়টি আলোচনায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের উন্নয়ন ইস্যুকে অগ্রাধিকার দিয়ে ২০ থেকে ২২টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে।








