চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁদলেন কোটা আন্দোলনে নিহতদের স্বজনরা, কাঁদলেন প্রধানমন্ত্রীও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সংঘর্ষে নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহতদের স্বজনরা প্রধানমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন, চোখের জল ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী নিজেও।

রোববার (২৮ জুলাই) কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদসহ দেশের বিভিন্ন স্থানে যারা নিহত হয়েছেন, এমন ৩৪ জনের পরিবারের সদস্যরা আসেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে।

প্রধানমন্ত্রী নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন। স্বজন হারানোর সান্ত্বনা দেয়ার ভাষা নেই উল্লেখ করে এসময় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, খুনিদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে।

নিহতদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে প্রধানমন্ত্রী জানান, তিনি সবসময়ই পাশে আছেন।

প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, কীভাবে একজন মানুষ আরেকজনকে মেরে ঝুলিয়ে রাখতে পারে? খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রত্যয় জানান প্রধানমন্ত্রী।

যে কোন প্রয়োজনে সরকার তাদের পাশে আছে বলেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

দেশে গত ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। পরে সীমিত পরিসরে চালু হলেও ইন্টারনেট সেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। আজ বিকালে মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হবে।

এছাড়া গত ১৯ জুলাই শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে রোববার ২১ জুলাই সকাল ১০টা পর্যন্ত সারাদেশে কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। যদিও প্রতিদিন কয়েক ঘণ্টা করে শিথিল করা হচ্ছে কারফিউ। পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় বাড়ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্থিক সহায়তাকোটা আন্দোলননিহতদের পরিবারপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT