দেশের উন্নয়ন আর জনগণের কল্যাণে নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সরকারী কর্মচারীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে তিনি, বিরোধী পক্ষের অভিযোগে হতাশ না হয়ে বরং সেখান থেকে প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার আহ্বান জানান।







