অর্থনীতি

সয়াবিন তেলের দাম কমল

সয়াবিন তেলের বোতল বিক্রির জন্য প্রস্তুত, বাজারে দাম কমছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে সয়াবিন তেলের বোতল বিক্রির জন্য প্রস্তুত, দাম কমার খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ

সয়াবিন তেলের দাম কমিয়েছে সরকার। নতুন দাম অনুযায়ী প্যাকেটজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা, খোলা তেল ৯ টাকা কমিয়ে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে।

সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সপ্তম সভায় এই দাম নির্ধারণ করা হয়।

রোববার (১১ জুন) থেকে নতুন দাম কার্যকর হবে। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ কথা জানান। তবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে এর প্রভাব পড়তে ৪ থেকে ৫ দিন‌ সময় লাগবে।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলে ঈদুল আজহার আগে চিনির দামও কমতে পারে। ঈদের আগে চিনি, পেঁয়াজ, আদার দাম বাড়ার আশঙ্কা নেই বলেও তিনি মন্তব্য করেন।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতির দিকে উল্লেখ করে তিনি বলেন, আমরা হয়ত আরও ১৫ দিন পর বসে চেষ্টা করব তেলের দাম আরও কমানো যায় কিনা।

বিষয়:দাম কমেছে সয়াবিন তেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…