আন্তর্জাতিক

বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

বিশাল জাহাজ চলাচল করছে সমুদ্রে, জলরঙের পানির মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্রে একটি বিশাল জাহাজ চলাচল করছে, এর সামনে ছোট ছোট নৌকা ও জলরঙের পানির দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

লোহিত সাগরে আন্তর্জাতিক সমুদ্রসীমায় চলাচলকারী ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্ট জাহাজের ওপর হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ঘাটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এরপর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। 

রয়টার্স জানায়, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ২৫ ডলার হয়েছে।

অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৮৬ ডলারে দাঁড়িয়েছে।

ডাইওয়া ক্যাপিটাল মার্কেটের হেড অব ইকোনমিক রিসার্চ ক্রিস সিক্লুনা জানিয়েছেন, শুক্রবার সকালে অপরিশোধিত জ্বালানি তেলের দাম পরিমিতভাবে বেড়েছে।

বিষয়:লোহিত সাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…