টানা দ্বিতীয় সপ্তাহের মতো বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। চাহিদা বেড়ে যাওয়া এবং যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুদ কমে যাওয়াই তেলের দাম বৃদ্ধির কারণ বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৩৬ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল জ্বালানির মূল্য দাঁড়িয়েছে ৭৬ ডলার ৮৮ সেন্টে। যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের দাম ৩৫ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি ৭২ ডলার ১৫ সেন্টে বিক্রি হচ্ছে।
উভয় ক্ষেত্রেই বেঞ্চমার্ক ২ শতাংশের বেশি বেড়েছে।
বিশ্লেষকদের দাবি, যতক্ষণ পর্যন্ত সুদের হার বৃদ্ধি ও চীনের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি ধীর থাকবে, ততক্ষণ জ্বালানি তেলের বাজার উর্ধ্বমুখী হতে থাকবে।








