বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন স্পেনের প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রীর সঙ্গে স্পেনের প্রেসিডেন্টের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে স্পেনের প্রেসিডেন্টের সাক্ষাৎ, উভয় নেতা হাসিমুখে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্যে টানা চতুর্থবার সরকার গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ।

শুক্রবার ২ ফেব্রুয়ারি মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি মাদ্রিদে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক সেক্রেটারি অব স্টেট (প্রতিমন্ত্রী) ইভা মারিয়া গ্রানাদোস গালিয়ানোর সঙ্গে তার দপ্তরে বৈঠক করেছেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। এ সময় স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো উষ্ণ অভিনন্দন বার্তার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান তিনি।

মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস বৈঠকের বিষয়ে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্পেন ও বাংলাদেশ উভয় দেশই সম্প্রতি পুনর্নির্বাচিত নতুন সরকারের দায়িত্বগ্রহণের প্রেক্ষাপটে সামনের দিনগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর হবে।

বিষয়:অভিনন্দনদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনপেদ্রো সানচেজপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…