চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুত নামতে উড়ন্ত বিমানের দরজা খুলে ফেললেন যাত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ২৭, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

দ্রুত নামার জন্য সাউথ কোরিয়ায় অবতরণ করার সময় উড়ন্ত বিমানের জরুরি দরজা খুলে ফেলেন এশিয়ানা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের একজন যাত্রী। 

আল জাজিরা জানিয়েছে, গতকাল শুক্রবার এশিয়ানা এয়ারলাইন্সের ৩০ বছর বয়সী একজন যাত্রী বিমানের জরুরি দরজা খুলে ফেলেন। এসময় এয়ারবাসটি মাটি থেকে প্রায় ২১৩ মিটার বা ৭০০ ফুট উপরে ছিল। বিমানটি সাউথ কোরিয়ার দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল। তার এমন কাজে অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ শনিবার সাউথ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানায়, পুলিশের জিজ্ঞাসাবাদের সময় ওই যাত্রী পুলিশ কর্মকর্তাদের বলে, সম্প্রতি চাকরি হারানোর পর সে অনেক চাপের মধ্যে ছিল এবং সে দরজা খুলেছিল কারণ তার দম বন্ধ হয়ে আসছিল এবং সে দ্রুত নামতে চেয়েছিল।

ঘটনার ফলে আতঙ্কিত হয়ে শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় নয়জন যাত্রীকে। এয়ারপোর্টের ফায়ার বিভাগের একজন কর্মকর্তা জানান, প্রায় দুই ঘণ্টা পর তাদের হাসপাতাল থেকে ছাড়া হয়। তারা জানায়, বিমান নিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য চিহ্নিত ব্যক্তিকে অভিযুক্ত করার পরিকল্পনা করছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT