চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বোর্ডে পাশের হার ৮১.২৪ শতাংশ, মেয়েরা এগিয়ে

আবুসালেহ ফাত্তাহআবুসালেহ ফাত্তাহ
২:১৪ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২৪
রাজশাহী, শিক্ষা
A A

রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় বিগত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। বরাবরের মতো এবারও ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছেন।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা এগারটার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক অলীউল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৭৪১টি কলেজের ১ লাখ ৩৭ হাজার ১৮৪ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১ লাখ ১১ হাজার ৪৪৮ শিক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। গতবার পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬। ২০২২ সালে ছিল ৮১ দশমিক ৬০। ২০২১ সালে সেটি ৯৭ দশমিক ২৯ শতাংশ ছিল।

এবার জিপিএ-৫ পেয়েছেন ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী। এর আগের বছর ১১ হাজার ২৫৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে আছেন। মেয়েদের পাসের হার ৮৭ আর ছেলেদের ৭৬। মোট ১৪ হাজার ৫৯৭ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছেন; ছেলেরা পেয়েছেন ১০ হাজার ৩০৫ জন।

প্রকাশিত ফলাফল শিটে দেখা গেছে, শিক্ষা বোর্ডের ১২টি প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেননি। শতভাগ পাস করেছে ৩৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪রাজশাহী শিক্ষা বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পোর্তো বাসিন্দাদের জন্য বিনামূল্যে গণপরিবহন সেবা চালু

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইউনিভার্সেল মেডিক্যাল ও অভিনয় শিল্পী সংঘের দ্বিপাক্ষিক স্বাস্থ্য চুক্তি

জুলাই ১৪, ২০২৬

পর্তুগালে তিন দিন ধরে নিখোঁজ বাংলাদেশি শিশু তাহরিম

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আরও ৭ জনের মৃত্যু

জুলাই ১৪, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT