চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানের সঙ্গে আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিল পাকিস্তান সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ২৯, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
Pakistani politician Imran Khan with a contemplative expression. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ ও গণতন্ত্রের স্বার্থে আলোচনার জন্য পাকিস্তান সরকারের কাছে প্রস্তাব রেখেছিলেন ইমরান খান, তার সেই আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পাকিস্তান সরকার পক্ষ।  

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।

আজ সোমবার একটি টুইট বার্তায় পাকিস্তানের সরকারি দল পিএমএল প্রধান এবং দেশটির সরকার প্রধান শেহবাজ শরিফের ভাই নওয়াজ শরিফ জানিয়েছেন, ‘রাজনীতিবিদের মধ্যে আলোচনা হয়। কিন্তু যারা জঙ্গি ও দাঙ্গাকারী, যারা সরকারি ভবন জ্বালিয়ে দেয়, শহিদদের মূর্তি ভেঙে ফেলে এবং সারাদেশে দাঙ্গার আগুন ছড়িয়ে দেয়, তাদের সঙ্গে কোন কথা বলা হবে না।’

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে গত ৯ মে পাক রেঞ্জার্স থেকে গ্রেপ্তার করার পর থেকে বিক্ষোভ শুরু করে পিটিআই নেতা-কর্মীরা। তার পর থেকেই প্রবল ধরপাকড় চলেছে দেশটিতে। এমন অবস্থায় গতকাল ইমরান খান বলেন, ‘আমি সরকার পক্ষের কাছে আলোচনার জন্য আর্জি জানাচ্ছি। না হলে ক্রমশ নৈরাজ্যের দিকে এগিয়ে যাবে দেশ।’ তার এই প্রস্তাব আজ পাকিস্তান সরকার পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়।

পাকিস্তানের অন্যতম প্রধান রাজনৈতিক দল জমিয়ত উলেমা-ই-ইসলামের মুখপাত্র হাফিজ হামদুল্লা আজ সাংবাদিকদের বলেন, ‘৯ মে-র ঘটনার দায় ইমরান খানকেই নিতে হবে। সেনাঘাঁটির উপরে হামলা চালানো দেশকে আক্রমণ করারই নামান্তর। এই কাজের জন্য ইমরানের জেল হবেই।’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের মতে, গ্রেপ্তারের আশঙ্কা করছেন ইমরান খান নিজেও। লাহোরে একটি সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেছেন, যদি তাকে অযোগ্য ঘোষণা করা হয়, তা হলে দলের নেতৃত্ব দেবেন পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি।

ট্যাগ: ইমরান খাননওয়াজ শরিফপাকিস্তানপাকিস্তান সরকারশেহবাজ শরিফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে পাশে চাইলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

ব্রাজিলের বর্ণবাদ বিরোধী ম্যাচে নতুন মুখ জোয়েলিন্টন

পরবর্তী
ব্রাজিলের বর্ণবাদ বিরোধী ম্যাচে জোয়েলিন্টন উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের বর্ণবাদ বিরোধী ম্যাচে নতুন মুখ জোয়েলিন্টন

কৃষক বোরো ধান কাটতে কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে বোরো ধান কাটতে কৃষক ব্যবহার করছেন কম্বাইন্ড হারভেস্টার

সর্বশেষ

বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালে, অন্তত ১৬২ জনের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় বাংলাদেশের সহায়তার প্রস্তাব, দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: কোতয়ালী থানা, দিনাজপুর (সংগৃহীত)।

নেতার মুক্তি চেয়ে থানায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে নজরুল সমাধিতে সর্বস্তরের শ্রদ্ধা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কিছু খাতে নতুন বিনিয়োগে চীনের আগ্রহ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT