চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের মানুষের উন্নয়নে চ্যালেঞ্জের মুখে নির্মাণ হয়েছে পদ্মাসেতু: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে চ্যালেঞ্জের মুখে পদ্মাসেতু উদ্বোধন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের খরস্রোতা নদীগুলোর মধ্যে একটি পদ্মা নদী। এখানে সেতু নির্মাণ করা বরাবরই চ্যালেঞ্জে ছিল। কিন্তু দেশের মানুষের উন্নয়নে বিপুল চ্যালেঞ্জের মুখে আমরা পদ্মাসেতু নির্মাণ করেছি।

শুক্রবার ৫ জুলাই পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী উপলক্ষে মাওয়ায় সুধী সমাবেশে এসব বলেন প্রধানমন্ত্রী। বিকাল ৪টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতু উত্তর প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে তিনি যুক্ত হন।

জাপানের সাথে পদ্মাসেতু নির্মাণ চুক্তি বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যখন জাপানের কাছে প্রস্তাব করা হলো সেতু নির্মাণ করার জন্য তখন তারা জায়গা পর্যবেক্ষণ করে বললেন এখানে সেতুর কাজ করা সম্ভব না। আরিচা থেকে দৌলতদিয়া পর্যন্ত নির্মাণ করতে হবে। কিন্তু তখন ২০০১ সালে আমি তাদের বলি মাওয়া থেকে করলে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার সাথে সংযোগ স্থাপন হবে। তখন এক প্রকার আমার কোথায়ই অনেক কঠিন হলেও এই জায়গায় সেতুর নির্মাণ কাজ শুরু হয়। তবে মাঝে বিএনপি এই সেতু নির্মাণে বাঁধা হলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে পদ্দাসেতু নির্মাণ শেষ করেছে।

পদ্মা সেতু নির্মাণের সব কৃতিত্ব জনগণকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মনে করতেন তাদের ছাড়া বাংলাদেশ চলবে না, সে পরিস্থিতি এখন বদলে গেছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকসহ দাতা সংস্থারা মুখ ফিরিয়ে নিলেও জনগণের কারণেই এই সেতু বাস্তবায়ন সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বপ্ন বদলে দিয়েছে এই স্থাপনা-পদ্মা সেতু শুধু মাত্র একটা সেতুই নয়, বাঙালির আবেগ-ভালোবাসা, সামর্থ আর গর্ব হয়ে দাঁড়িয়ে আছে পদ্মার বুক চিরে। ২০২২ সালে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার পর এই সেতু পরিবর্তন করে দিয়েছে দক্ষিণাঞ্চলের ২১ জেলাকে। এখন প্রতিদিন গড়ে ১৮ হাজার যানবাহন চলাচল করছে পদ্মা সেতু দিয়ে।

এই সেতু শুধু দক্ষিণাঞ্চলই নয় সারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে উল্লেখ করেন সরকার প্রধান।

Reneta

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন। প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতেই পদ্মাসেতুর থিমসং প্রচার করা হয়। এছাড়া পদ্মাসেতুর ওপর একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়। সুধী সমাবেশে সেতুমন্ত্রীর ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, সেতু বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলামসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মাসেতুপ্রকল্পের আনুষ্ঠানিক সমাপনীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাসমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT