চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনের নির্বাচনে বেশি ভোট ও আসন পেল বিরোধীদল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
স্পেনের নির্বাচনে বিরোধীদল জয় লাভ করেছে, জনসমাগম ও পতাকা প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের পার্লামেন্ট নির্বাচনে বেশি ভোট ও আসন পেল বিরোধীদল রক্ষণশীল পপুলার পার্টি। ৩৫০ সদস্যের নিম্নকক্ষে অ্যালবার্টো ন্যুনেজ ফেইজু’র ডানপন্থী পপুলার পার্টি-পিপি পেয়েছে ১৩৬টি আসন আর প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজের সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি- পি এস ও ই পেয়েছে ১২২টি আসন। তবে, সংখ্যাগরিষ্ঠতার জন্য আসন প্রয়োজন ১৭৬টি।

রোববার (২৩ জুলাই) স্থানীয় সময় রাত পৌনে ১২টায় ভোট গণনা শেষে হয়।

গণনা শেষে দেখা যায়, পিপি ভোট পেয়েছে ৩৩ দশমিক এক শতাংশ। প্রধানমন্ত্রী পেদ্রোর পি এস ও ই পেয়েছে ৩১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছে। এ অবস্থায় যারা ক্ষমতায় আসবে, তাদের জোট করতে হবে ছোট দলের সাথে। তবে, প্রধানমন্ত্রী স্যাঞ্চেজ এবং পিপি-র নেতা দুজনেই জয় দাবি করেছেন।

Banglabid

এর আগে ২০১৫ সালের নির্বাচনের পরও পিপলস পার্টির তৎকালীন নেতা মারিয়ানো রাহইকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলেন রাজা। কিন্তু প্রয়োজনীয় সমর্থন নেই জানিয়ে তিনি রাজার আহ্বানে সাড়া দেননি।

জানা গেছে, আগামী ১৭ আগস্ট স্পেনের পার্লামেন্টের নতুন অধিবেশন আহ্বান করার পর দুই পক্ষ সরকার গঠন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে পিপলস পার্টির প্রধান আলবের্তো নুনিয়েস ফেইহোকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে আমন্ত্রণ জানাবেন রাজা ষষ্ঠ ফিলিপ।

যদি নুনিয়েস প্রধানমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেতে ব্যর্থ হন তাহলে সানচেজকে আমন্ত্রণ জানাবেন রাজা। কিন্তু দুই প্রার্থীর কেউই যদি সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট সদস্যের সমর্থন না পান, তাহলে প্রথম নির্বাচনের দুই মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হবে।

Reneta

ধারণা করা হচ্ছে, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের চেষ্টা চালাতে পারে রক্ষণশীল পিপলস পার্টি। অন্যদিকে সুমার ও অন্যান্য আঞ্চলিক দলের সমর্থন পাওয়ার চেষ্টা করবে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি। তবে সরকার গঠনের এ প্রচেষ্টার সফলতা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যমুনার বুকে অনেকটাই দৃশ্যমান দেশের দীর্ঘতম রেলসেতু

পরবর্তী

কামরাঙ্গীরচরে বেশকিছু বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পরবর্তী
গ্যাসের চাপে কম থাকার কারণে ভোগান্তির মুখে বাসিন্দারা. Channel i News - চ্যানেল আই নিউজ

কামরাঙ্গীরচরে বেশকিছু বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিখোঁজ ঢাবি শিক্ষক, পুলিশ তদন্তের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ঢাবি শিক্ষক আত্মহত্যা করেছে: পুলিশ

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT