চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ‘খোলা ময়দানে’ মলত্যাগকারীর সংখ্যা বেড়েছে: বিবিএস’র প্রতিবেদন

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৫:৪৭ অপরাহ্ন ২৫, মার্চ ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

শেষ দুই বছরে খোলা বা উন্মুক্তস্থানে মলত্যাগের হার কমলেও ২০২৩ সালে এসে তা বেড়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিএস বলছে: ২০২৩ সালে শতকারা .৯৮ শতাংশ বা একশ’টি পরিবারের  মধ্যে প্রায় একটি পরিবার উন্মুক্ত স্থানে মলত্যাগ করেছে। আগের দুই বছরে যে হার ছিলো .৭৭ শতাংশ (২০২২) ও .৮৯ শতাংশ (২০২১)। যা ২০২০ ও ২০১৯ সালে ছিলো ১.২৫ ও ১.৩৯ শতাংশ। এর অর্থ হচ্ছে ২০১৯-২০ সালের তুলনায় ২০২১-২২ বছরে স্যানিটাইজেশন পরিস্থিতি উন্নতির দিকে থাকলেও ২০২৩ সালে তা কিছুটা খারাপ হয়েছে।

প্রতিবেদনে বলা হচ্ছে: দেশে মৌলিক স্যানিটাইজেশন সুবিধার আওতায় রয়েছে শতকরা ৬৯.৬৮ টি পরিবার। যা বিগত বছর গুলোর তুলনায় বেড়েছে। সীমিত আকারে স্যানিটাইজেশন সুবিধা পাচ্ছে ২৩.৯৫ শতাংশ পরিবার। অনুন্নত স্যানিটাইজেশন সুবিধা পাচ্ছে ৫. ৪৩ শতাংশ পরিবার। আর স্যানিটাইজেশন সুবিধার বাইরে থাকা .৯৮টি পরিবার উন্মুক্ত স্থানে মলত্যাগ করছে। বিগত বছর গুলোর সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে মৌলিক স্যনিটাইজেশন পরিধি বাড়লেও কমেছে সীমিত ও অনুন্নত স্যানিটাইজেশন। সীমিত ও অনুন্নত স্যানিটাইজেশনের আওতায় থাকা কিছু পরিবার মৌলিক স্যানিটাইজেশনের আওতায় যেমন এসেছে ঠিক তেমনই অবনতি হয়ে কিছু পরিবার স্যানিটাইজেশন সুবিধার বাইরে চলে এসেছে। এতে করে বেড়েছে উন্মুক্তস্থানে মল ত্যাগের হার।

মৌলিক সুবিধা থাকলেও একাধিক পরিবারের সঙ্গে টয়লেট শেয়ার করে ব্যবহার করছে ২৫.৯ শতাংশ পরিবার। এছাড়া হাত ধোয়ার ক্ষেত্রে পানি ও সাবান ব্যবহার করছে ৬৫.২ শতাংশ, শুধু সাবান পাচ্ছে ১.২ শতাংশ, শুধু পানি পাচ্ছে ১৬.২ শতাংশ ও হাত ধোয়ার সুবিধা পাচ্ছে না ১৭.৪ শতাংশ মানুষ।

বিবিএসের প্রতিবেদনটিতে দেশের মানুষের জন্ম, মৃত্যু, আয়ুষ্কাল, বিয়ে, মুঠোফোন ব্যবহারের হারসহ নান বিষয়ে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘খোলা ময়দানে’ মলত্যাগউন্মুক্তস্থানে মলত্যাগবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোবিবিএসস্যানিটাইজেশন সুবিধা
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬

চলচ্চিত্র দিবসে এফডিসি গিয়ে কেন ‘বিব্রত’ হলেন ওমর সানী?

এপ্রিল ৩, ২০২৬

ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না: চীন

এপ্রিল ৩, ২০২৬

যা করিনি সেটির অভিযোগে শাস্তিতে বেশি কষ্ট পেয়েছিলাম: প্রেস্টিয়ান্নি

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT