ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান অধ্যাপক সুজিত

ঢাকা ওয়াসার ভবনের সামনে চ্যানেল আই অনলাইন এর লোগো দেখা যাচ্ছে, ভবনটি বেশ বড় এবং আধুনিক।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক সুজিত কুমার বালা।
তিনি প্রকৌশলী ড. গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হবেন।
এর আগে, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন গোলাম মোস্তফা।
অভিযোগপত্রে তাকসিম এ খানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলে ধরেন গোলাম মোস্তফা। এর মাত্র চারদিনের মাথায় ওয়াসার চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার ঘোষণা আসে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






