সন্ধ্যা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা পিরোজপুরের নেছারাবাদের প্রতিটি আশ্রয়ন প্রকল্প যেনো, প্রকৃতি প্রেমিদের কাছে বোটানিক্যাল গার্ডেন নামেই পরিচিত। চারিপাশ জুড়ে রয়েছে শুধু সবুজের সমারোহ। নার্সারির পেশায় নিজেদের নিয়োজিত করে স্বাবলম্বী হয়েছেন উপকারভোগীরা। সংশ্লিষ্টরা বলছেন, এত অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি হচ্ছে সামাজিক বনায়নও।







