বর্তমান প্রেক্ষাপটে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণআলোচনার প্রয়োজন বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি। সংবাদ সম্মেলনে কমিটির সদস্যরা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণমানুষের যে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে তা সমুন্নত রাখতে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দল ও সংগঠনের সাথে মতবিনিময়সহ গণমুখী কর্মসূচি করবেন তারা।






