সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফের মৃত্যুতে শোক প্রকাশ করেছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি।
রোববার (৯ ফেব্রুয়ারি) শোক প্রকাশ করে এক বিজ্ঞপ্তিতে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি জানায়, জাতির বিবেকের আলোকিত বাতিঘর মানবতাবাদী গুণী পণ্ডিত জাতির অভিভাবক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় আজীবন সংগ্রামী দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং শোকাহত স্বজন-গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্য্যয় ও সত্য প্রতিষ্ঠায় আজীবন সংগ্রামী সৎ সাহসী নিবদেদিত দেশপ্রেমিক এই গুণী কর্মবীর জাতির এই ক্রান্তিকালে বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য রাষ্ট্র প্রতিষ্টায় জীবন উৎসর্গ করার অঙ্গীকার নিয়ে বাংলাদেশের দুর্নীতি নির্মূলের মহান ব্রত নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে দিনরাত সভা সমাবেশে আমাদেরকে অনুপ্রাণিত করার মহৎ প্রয়াস চালাতে গিয়ে অমানুষিক পরিশ্রমের জন্য অসুস্থ হয়ে পড়েন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি হাসপাতালে অসুস্থ অবস্থায়ও দেশবাসীকে ঈমান শক্ত রাখতে অনুরোধ করেন এবং বিদেশী রাষ্ট্রের আজ্ঞাবহ অঙ্গরাজ্য যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে দেশবাসীকে আহ্বান জানান। স্যারের অমরকর্ম জাতি চিরকাল স্মরণ করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মরহুমের প্রথম জানাযা রোববার বাদ আসর মহাখালী গাউসুল আযম মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) বাদ যোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের তৃতীয় জানাযা বাদ মাগরিব ময়মনসিংহের সদর থানার দাপুনিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হবে।








