প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আদালতের রায়ের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতাদখলের প্রক্রিয়া বন্ধ করার মধ্য দিয়ে জাতি অন্ধকার থেকে আলোর পথে এসেছে। সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মারক সৌধ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করায় জনগণ তার অধিকার ফিরে পেয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচার করায় দেশ কলঙ্কমুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।






