চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হচ্ছেন বেলুচিস্তানের রাজনীতিবিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের সিনেটর আনোয়ার-উল-হক কাকারকে জাতীয় নির্বাচনের আগে দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, আজ শনিবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বিরোধীদলের নেতা রাজা রিয়াজের মধ্যে এক বৈঠক শেষে এই নাম ঘোষণা করা হয়।

কাকার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের একজন রাজনীতিবিদ। তিনি নতুন মন্ত্রিসভা গঠন করবেন এবং নতুন সরকার নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশ পরিচালনায় তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন।

জানা গেছে, কাকার তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেহবাজ শরীফ এবং রাজা রিয়াজ একমত হয়েছেন। তাদের এই সিদ্ধান্ত এখন রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

পাকিস্তানের সংবিধানের ২২৪-এ অনুচ্ছেদে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার তিন দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করার বিধান রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তত্ত্বাবধায়কপাকিস্তানপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT