চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারের নাম ফকিন্নি বাজার

তাসফিয়া মুজতবাতাসফিয়া মুজতবা
৫:৪০ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাজারের নাম ফকিন্নি বাজার। প্রায় অর্ধশত বছর ধরে গড়ে ওঠা একটি বাজার। নিম্নবিত্তের প্রতিদিনের বাজারের জন্য ভরসার এক জায়গা।

যেভাবে এই বাজারের নাম ফকিন্নি বাজার হল
বাজার ঘুরে উত্তর জানা গেল এই বাজারে ১৯৭৪ সাল থেকে নিয়মিত আসা শাক বিক্রেতা খলিলের কাছে। তার মতে, সারাদিন ভিক্ষা করা শেষে ভিক্ষুকরা এই স্থানটিতে আসত একটু বিশ্রাম নিতে। সেসময় টোকাই মহিলারা কারওয়ান বাজার থেকে কুড়িয়ে এনে তাদের কাছে পণ্য বিক্রি করত অল্প দামে। এরপর কয়েকজন বিক্রেতা তাদের অবিক্রিত পণ্য কম দামে বিক্রি করতে আসত ভিক্ষুকদের কাছে। ভিক্ষুকরা মন মত দামে পেতে থাকে তাদের চাহিদার পণ্য। তখন থেকেই বাজারটির নাম হয়ে যায় ফকিন্নি বাজার।

এই বাজারটি যেখানে
রাজধানী ঢাকার তেজকুনি পাড়ায় রেল লাইনের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বাজার। চলছে প্রায় চল্লিশ বছর ধরে।

ফকিন্নি বাজার

 

এই বাজারের বিশেষত্ব
সরেজমিনে গিয়ে দেখা গেল এক ভিন্ন চিত্র। চাল, ডাল, কাঁচা বাজার থেকে শুরু করে মাছ-মাংস, তেল, মশলা সবই পাওয়া যাচ্ছে কম মূল্যে। বিক্রেতারা এসব পণ্য কিনে আনেন মূলত কারওয়ান বাজার থেকে। সেখানকার অবিক্রিত বা উচ্ছিষ্ট পণ্য কিনে এখানে বাজার মূল্যের তুলনায় অনেক কম মূল্যে বিক্রি করেন তারা।

১০ টাকায় নিত্য পণ্য

 

Reneta

১০ টাকায় অল্প পরিমাণে ছোট ছোট প্যাকেটে এখানে বিক্রি হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, চিনি, শুঁটকি মাছসহ আরও বেশ কিছু পণ্য।

ফকিন্নি বাজারে প্রতিদিনই বসে কয়েকটি মাছের বাজার। বিভিন্ন পাইকারি মাছের আড়ত থেকে বিক্রি না হওয়া মাছগুলো সংগ্রহ করে কিনে বিক্রি করা হয় এই বাজারে। এখানে একটি পাঙ্গাস মাছ ১৫০ টাকা, কয়েক রকম ছোট মাছ এক পোয়া ৫০ টাকা। এছাড়াও নানা রকম মাছের পশরা বসে প্রতিদিন এই বাজারে।

ফকন্নি বাজারে নানা রকম মাছ

 

এই বাজারে বিভিন্ন দোকানের ফেটে যাওয়া ডিম ভেঙ্গে ৪টি করে প্লাস্টিক ব্যাগে বিক্রি করেন হালিমা। জানালেন, ৪টি ডিম বিক্রি করেন ২৫ টাকায়। তবে বাজার মূল্যের সাথে সাথে উঠানামা করে এই দাম।

বিক্রি হচ্ছে ভাঙ্গা ডিম

 

খাসির মাংসের দাম যেখানে সাধারণ বাজারে হাজারের কোঠায়, সেখানে এ বাজারে খাসির মাথা বিক্রি হয় ১৫০-২০০ টাকায়। পাওয়া যায় ২-৩ দিনের পুরনো খাসির মাথা ও কলিজা। নিম্নবিত্তের সংসারে এগুলো ডাল বা আলু দিয়ে রান্না করেই মাংস খাবার সাধ মেটানো হয়।

খাসির বিক্রি না হওয়া মাথা ও কলিজা

 

প্রসিদ্ধ ব্রান্ডের প্যাকেট বা বোতলজাত তেল নয় খোলা তেল বিক্রি হয় এই বাজারে। তেল বিক্রেতা আবু তাহের জানালেন, ১ পোয়া তেল ৪০ টাকা দামে বিক্রি করছেন তিনি।

খোলা তেল বিক্রি হচ্ছে

 

সবজির বাজার ঘুরে দেখা গেল, বেগুন ২৫ টাকা, আলু ১০ টাকা, পেয়াজ ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, ডাটা শাক ১০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও কয়েকটি সবজি একটি করে নেয়ার সুযোগও আছে এই বাজারে।

নানা সবজির পশরা

 

কাঁচা বাজার, মাছ-মাংস ভাগে পাওয়া যায় ছোট সংসারের জন্য। পুঁজিবাদ এড়াতে নির্দিষ্ট পরিমাণের বেশি বিক্রি করেন না এখানকার বিক্রেতারা। একজন চাল বিক্রেতা জানালেন, আধা কেজির বেশি তিনি একজনের কাছে বিক্রি করেন না।

নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়াও এখানে পাওয়া যায় আইসক্রিম, কুলফি মালাইসহ কিছু শখের পণ্যও। আলাদা কোন দোকান ভাড়া বা বিদ্যুৎ খরচ না থাকায় অতিরিক্ত মূল্য যোগ করারও দরকার হয় না।

বিক্রি হচ্ছে ঘোল ও কুলফি মালাই

 

ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, ২০০ টাকার বাজারে ৪-৬ জনের একটি পরিবার চলতে পারে। তাই বলা যায় বাজারটি রাজধানীর বুকে নিম্নবিত্তদের একমাত্র ভরসার জায়গা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঁচাবাজারকারওয়ান বাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডলারের বিপরীতে ইয়েন প্রায় ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্রান্সের পারমাণবিক চুল্লির কার্যক্রম বন্ধ

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তাপপ্রবাহে ইংল্যান্ড ও ওয়েলসে ২৪৮টি স্কুল বন্ধ

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে: মির্জা ফখরুল

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে স্টারলিংক পাচারের দাবি ঘিরে নতুন বিতর্ক

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT