ইসরায়েলের রাজধানী তেল আবিবে রোববার (২৬ মে) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা। এসব রকেট গাজার দক্ষিণের অঞ্চল রাফা থেকে ছোড়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট।
তবে কোনো ক্ষয়-ক্ষতির কথা এখনো জানায়নি ইসরায়েল।
এদিকে হামাস দাবি করছে, গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্প থেকে কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা ও বন্দি করেছে তারা। তবে হামাসের দাবি অস্বীকার করেছে ইসরায়েল।
গাজায় হামলা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরও গাজা জুড়ে আক্রমণ জোরদার করেছে ইসরায়েল। এমনকি ২৪ ঘণ্টায় ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
এছাড়া, মিশর থেকে চারটি ত্রাণবাহী ট্রাক কারেম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে।








