চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলকেলিতে মেতে উঠল পাহাড়ের মারমা সম্প্রদায়

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
৪:১৭ অপরাহ্ন ১৬, এপ্রিল ২০২৫
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A

পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ উপলক্ষে রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা সম্প্রদায়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাই রিলং পোয়ে বা জলকেলি উৎসবের উদ্বোধন করা হয়েছে।

আজ (১৬ এপ্রিল) বুধবার বেলা ১২টায় রাঙ্গামাটি মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) উদ্যোগে উপজেলার বাঙ্গারহালিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত জলকেলি উৎসব উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা জোন কমান্ডার লেঃ কর্ণেল এসএম মাহমুদুল হাসান সোহাগ।

সাংগ্রাই রিলং পোয়ে উদযাপন কমিটির সভাপতি মং সুই প্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর ফয়েজ আহমেদ, রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর হাসিব ইমাম, ক্যাপ্টেন আহসানুল হক কবির, সাংগ্রাই উদযাপন কমিটির আহবায়ক আদুমং মারমাসহ আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।

শুরুতে সংক্ষিপ্ত আলোচনার পর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মঞ্চে মং (মারমা সম্প্রদায়ের এক ধরনের বড় ঘন্টা) বাজিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। পরে অতিথিরা ফিতা কেটে ও পানি ছিটিয়ে দিয়ে জলকেলি উৎসবের উদ্বোধন করেন।

এর পর ছোট ছোট ডিঙ্গি নৌকায় রাখা পানি দিয়ে কয়েকটি দলে ভাগ হয়ে তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে জলকেলি উৎসবে মেতে ওঠেন। জলকেলির পাশাপাশি চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

এছাড়া জলকেলি উপলক্ষে স্কুল মাঠে বিভিন্ন লোকজ সংস্কৃতি আয়োজন করা হয় গ্রামীণ মেলা। এতে খাবার, কাপড়-চোপড় ও গৃহস্থালি সামগ্রির পসরা বসে। দিনব্যাপী চলবে মারমাদের বিভিন্ন আয়োজন।

Reneta

সাংগ্রাই গানের সুরে সুরে মারমা তরুণ-তরুণীরা একে অপরকে জল ছিটিয়ে দেন। দিনব্যাপী উৎসব পাহাড়ি-বাঙালির মিলন মেলায় পরিণত হয়। মারমাদের জলকেলি উৎসব উপলক্ষে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া স্কুল মাঠে হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোর অংশ নেন।

মারমা সাংস্কৃতিক সংস্থা মাসসের সভাপতি মং সে প্রু জানান, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত আমরা মারমা সম্প্রদায়ের পক্ষ থেকে জলকেলিসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছি। ‘প্রতি বছর মারমা সম্প্রদায় এ উৎসবটির জন্য আমরা অপেক্ষা করে থাকে। জলকেলিতে সকল সম্প্রদায়ের উপস্থিতিতে একটি মিলন মেলা হয়।

আগামাী ১৯ এপ্রিল রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে মারমা সম্প্রদায়ের জলকেলি ছাড়াও রাঙ্গামাটির জেলা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় মারমা সম্প্রদায় মেতে থাকবে জলকেলি বা জলোৎসবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জলকেলিমারমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিয়েতনামে বড় হার সঙ্গী করে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২৬, ২০২৬

থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মার্চ ২৬, ২০২৬
ছবি: এআই।

বিয়ের আগে যেসব প্রশ্ন জানা জরুরি, সহজ হবে সঠিক সিদ্ধান্ত

মার্চ ২৬, ২০২৬

সিনেমা না দেখেও আমিরের মুখে ‘ধুরন্ধর ২’-এর প্রশংসা!

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT