চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মার্কিন নথি ফাঁসে জড়িত ব্যক্তি সামরিক ঘাঁটিতে কাজ করতেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন সামরিক নথিগুলো ফাঁসের পিছনে থাকা ব্যক্তি একটি সামরিক ঘাঁটিতে কাজ করেছিলেন এবং একটি অনলাইন গ্রুপে সংবেদনশীল এই জাতীয় নিরাপত্তার তথ্যগুলো পোস্ট করেছিলেন।

পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁসকারী একজন নিঃসঙ্গ যুবক এবং বন্দুক নিয়ে তার ব্যাপক আগ্রহ আছে। তিনি ডিসকোর্ডে প্রায় দুই ডজন লোকের একটি গ্রুপে যুক্ত ছিলেন। ভিডিও গেমারদের কাছে জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিসকোর্ড।

ফাঁসকারীর বন্ধুর বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। ফাঁসকারীর বন্ধুও ওই গ্রুপে যুক্ত ছিলেন।

Banglabid

ফাঁসকারীর বন্ধু ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, সে ফাঁসকারীর পরিচয় বা কর্তৃপক্ষের কাছে তার অবস্থান প্রকাশ করবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁসকারী গত বছর ডিসকোর্ড চ্যাটরুমে সামরিক বিষয় নিয়ে বার্তা পোস্ট করতে শুরু করে। পরবর্তী মাসগুলোতে ফাঁসকারী এমন বার্তা পোস্ট করেছিলেন যেখানে মার্কিন গোয়েন্দা তথ্য ছিল। গ্রুপে ফাঁসকারী  জানায়, তিনি একটি ‘সামরিক ঘাঁটিতে’ ছিলেন। সেসময় তিনি কাগজগুলো বাড়ি নিয়ে এসেছিলেন।

ডিসকোর্ডের একজন মুখপাত্র সিএনএনকে বলেছেন, সংস্থাটি আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করছে।

Reneta

এই ঘটনার পরপরই ডিসকোর্ডে ওজির গ্রুপটি অনলাইন থেকে মুছে যায়। কিছু নথি পরবর্তীতে ডিসকোর্ডে অন্য গ্রুপে পোস্ট করা হয়েছিল।

সিএনএন এর অনুসন্ধানে জানা যায়, কিছু ডিসকোর্ড ব্যবহারকারী নথিগুলোকে জাল ভেবেছিলেন। কারণ তারা ভাবেনি যে, কেউ গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো অনলাইনে পোস্ট করতে পারে।

উল্লেখ্য, অনলাইনে সম্প্রতি ফাঁস হয়েছে পেন্টাগনের বেশ কিছু গোয়েন্দা নথিপত্র। কীভাবে নথি ফাঁস হয়েছে তারই হিসেব চলছে এখন। যুক্তরাষ্ট্র কীভাবে শত্রু ও মিত্র দেশগুলোর ওপর গোয়েন্দাগিরি চালিয়ে আসছে এবং ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত গোপনীয় এসব নথি কীভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল, তা তদন্ত করতে নেমেছে দেশটির বিচার বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াশিংটন পোস্টপেন্টাগন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
ছবি: বিবিসি।

পুরনো বইয়ের বিক্রি তুঙ্গে, এর কারণ কি এআই?

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT