শিক্ষা

দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের কারণে প্রায় ৪০ দিনের ছুটি আজ শেষ হয়েছে। আগামী রোববার (২৯ মার্চ) থেকে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।

আজ (২৮ মার্চ) শনিবার সাপ্তাহিক ছুটিসহ দীর্ঘ ছুটি শেষ হয়েছে। আর আনুষ্ঠানিকভাবে ছুটি শেষ হয়েছে গত বৃহস্পতিবার (২৭ মার্চ), তবে সাপ্তাহিক ছুটির কারণে শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে রোববার থেকে।

সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয় এবং ২৬ মার্চ পর্যন্ত স্থায়ী হয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের প্রেক্ষিতে সরকার ৯ মার্চ থেকে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোও নির্ধারিত সময়ের আগেই ঈদের ছুটি শুরু করে।

ছুটি চলাকালীন সময়ে শিক্ষার ক্ষতি পূরণের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরবর্তী ১০টি শনিবারও পাঠদান চলবে। এর ফলে আগামী ৪ এপ্রিল, শনিবারেও সাপ্তাহিক ছুটির দিন হলেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস অনুষ্ঠিত হবে।

বিষয়:ছুটিশিক্ষাপ্রতিষ্ঠান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…