পুত্র সন্তানের মা হলেন ‘দ্য লিটল মারমেইড’ খ্যাত হলিউড অভিনেত্রী হ্যালি বেইলি। বাবা হলেন অভিনেত্রীর প্রেমিক ডিডিজি। এটি অভিনেত্রীর প্রথম সন্তান।
সন্তানের আগমনের খবর ইনস্টাগ্রামে নিজেই দিয়েছেন অভিনেত্রী। সন্তানের হাতের ছবি দিয়েছেন। হাতে পরানো আছে একটি স্বর্ণের ব্রেসলেট। সেখানে লেখা ‘হালো’।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘নতুন বছরের কয়েকটি দিন পার হয়ে গেলেও, ২০২৩ সালের আমাকে দেয়া সেরা বিষয়টি হলো আমার ছেলেকে পাওয়া। স্বাগতম আমার হালো, পৃথিবী তোমাকে জানতে চায়।’
হ্যালি বেইলির পোস্টে নিকি মিনাজ, হ্যালি বেরি সহ অনেক তারকাই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন ডিডিজি ও হ্যালি বেইলি। ২০২২ সালের মার্চে ইনস্টাগ্রামে নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন এই জুটি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া








