বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত হচ্ছে, ধ্বংসস্তূপের সামনে মানুষজন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বঙ্গবাজারে চলছে ধ্বংসস্তূপ অপসারণের কাজ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রণয়ন এবং অনুদান সংগ্রহের কাজও চলছে সমান তালে। আশা করা হচ্ছে, বুধবার থেকে অস্থায়ীভাবে খোলা মাঠে দোকান করতে পারবেন ব্যবসায়ীরা। সোমবার থেকে তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত মার্কেটগুলোয় দোকান খুলেছে। তবে বিদ্যুৎ সংযোগ না থাকা এবং পরিবেশ স্বাভাবিক না হওয়ায় বেচা-কেনা তেমন নেই, বলছেন দোকানীরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






