প্রযুক্তি জায়ান্ট মেটার নেয়া গত মার্চ মাসের পরিকল্পনা অনুযায়ী ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের শেষ ব্যাচ চাকরি হারাচ্ছে চলতি সপ্তাহে। তিন ভাগে মোট ১০ হাজার কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া সংস্থা মেটা। এরই মধ্যে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ কর্মীদের ‘স্ক্র্যাপিয়ার’ তথা নিয়মতান্ত্রিক হতে বলেছেন।
রোববার ২৮ মে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, কোম্পানির এক বৈঠকে মার্ক জুকারবার্গ কোম্পানির ভবিষ্যৎ পুনর্গঠনের পরিকল্পনা সাজাচ্ছেন বলে জানান। তিনি বলেন, কম গুরুত্বপূর্ণ প্রজেক্ট বাতিল করা হবে এবং কর্মী নিয়োগের হার কমানো হবে। আর সকলকে নিয়মতান্ত্রিক হতে হবে।
তিনি বলেন, টেক জায়ান্ট ছাঁটাই পর্ব চলতি বছরের শেষ পর্যন্ত চলবে কারণ বিভিন্ন স্তরের এবং বিভিন্ন এলাকায় ছাঁটাই করতে সময় লাগবে। আর এটা বেশ কঠিন একটি বিষয়।
মার্ক জুকারবার্গ তার উদ্দেশের কথা বলতে গিয়ে বলেন, একটি শক্তিশালী প্রযুক্তি কোম্পানি করা, যেটি আরও ভাল পণ্য দ্রুত তৈরি করতে পারে। এছাড়াও আমাদের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করা, যাতে আমরা আমাদের উচ্চাকাঙ্খী, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারি।
মেটা প্রধান বলেন, এটি আমাদেরকে স্ক্র্যাপিয়ার হওয়ার উপায় খুঁজে বের করতে সাহায্য করে। এছাড়া কাজগুলোকে আরও দক্ষতার সাথে সম্পন্ন করতে বাধ্য করে। এর মানে হলো যে রান্নাঘরে অনেক বেশি রাঁধুনি আছে সেখানে কম পরিবেশ বা প্রকল্প হতে চলেছে, যা শুধুমাত্র এক ধরনের। সাধারণ অভিযোগ যা আমি পুরো কোম্পানিজুড়ে বারবার শুনি।
উল্লেখ্য কোম্পানিটি তার আর্থিক ক্ষমতা উন্নত করতে এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের চেষ্টায় ২০২৩ সালকে ‘দক্ষতার বছর’ হিসেবে গ্রহণ করেছে। এটি অর্জনের জন্য কোম্পানি বৃহৎ পরিকল্পনা করছে। নিম্ন অগ্রাধিকার প্রকল্পগুলো বাতিল করছে এবং নিয়োগের গতি কমিয়ে দিচ্ছে।
রয়টার্স অনুসারে, উচ্চ মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান সুদের হারের সম্মুখীন কোম্পানিগুলো থেকে বিজ্ঞাপন ব্যয়ে মেটা ‘মহামারী-পরবর্তী মন্দা’ নিয়ে লড়াই করছে।








