‘দ্য কেরালা স্টোরি’ যেমন বিতর্ক তৈরি করেছে, তেমন পেয়েছে সাফল্যও। এখনও চর্চায় এই ছবি। তার মাঝেই নতুন ছবির ঘোষণা দিয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক প্রযোজক জুটি।
নতুন ছবির নাম ‘বাস্টার’। সোমবার এই ছবির ঘোষণা করেন ‘বিতর্কিত’ পরিচালক-প্রযোজক সুদীপ্ত সেন ও বিপুল শাহ। ছবিটি মুক্তি পাবে ২০২৪ সালে।
‘বাস্টার’-এর কাস্টিং সম্পর্কে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। এই ছবির বিষয়বস্তু কী হবে সেই বিষয়েও কোনো তথ্য দেয়া হয়নি। তবে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের প্রশ্ন, এটিও কি বিতর্কের জন্ম দেবে?
সুদীপ্ত সেন ও বিপুল শাহ পরিচালক-প্রযোজক জুটির প্রথম ছবি ‘দ্য কেরালা স্টোরি’। ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ভারতের বিভিন্ন স্থানে। বিতর্ক গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। বিতর্ক সত্ত্বেও এই ছবি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে।
View this post on Instagram
সূত্র: বলিউড হাঙ্গামা








