সিঙ্গাপুরে পুরুষ ও নারী জুনিয়র এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের সংবর্ধনা দেয় বাংলাদেশ হকি ফেডারেশন। জুনিয়র এই দল দু’টি বিশ্ব চ্যাম্পিয়ন হবে বলে প্রত্যাশা হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁনের।







