চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের জন্য ২৪ এর জুলাই অভ্যুত্থান হয়নি: চরমোনাই পীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ অপরাহ্ণ ২১, জুলাই ২০২৫
- সেমি লিড, জনপদ, নরসিংদী, রাজনীতি
A A

বিএনপিকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, নির্বাচনের জন্য ২৪ এর জুলাই অভ্যুত্থান হয়নি। নির্বাচন, নির্বাচন করার কারণটা কী? এটা জুলাই বিপ্লবের উদ্দেশ্য না। কোথাও লেখা ছিলো না নির্বাচন চাই। লেখা ছিল-সাম্যতা চাই, মর্যাদা চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, থাকবে না ধর্ষণ, স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হবে না, চাঁদা না দেয়ায় কোন যুবককে হত্যা করা হবেনা। নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন করে নাই।

সোমবার ২১ জুলাই সন্ধ্যায় ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপক্ষে নরসিংদীতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

এসময় ফয়জুল করিম আরো বলেন, যারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে তাদের সব জায়গায় চাঁদাবাজী। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলাম কিন্তু কোন আদালত ন্যায় বিচার করতে পারছে না। যদি বিচার বিভাগ স্বাধীন না হয়ে থাকে তাহলে এই আন্দোলন সফল হয়নি। যুদ্ধ শেষ হয়ে যায়নি, আবারো যুদ্ধ করতে হবে।

চরমোনাই পীর আরো বলেন, ফখরুল সাহেব বলেছেন সকলকে নিয়ে রেইনবো নেশন করবেন। আপনি বিরোধী দলের গলা টিপে ধরবেন, অত্যাচার করবেন, মানুষকে হত্যা করবেন, জুলুম করবেন। এভাবে রেইনবো ন্যাশন হয় না। এটা জুলুমবাজী হয়।

ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দিন এবং ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২৪ এরচরমোনাই পীরজুলাই অভ্যুত্থাননির্বাচনের জন্যহয়নি
শেয়ারTweetPin

সর্বশেষ

জুনে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ

জুন ২৯, ২০২৬

শীর্ষ দুই গণমাধ্যম বন্ধের নির্দেশ উগান্ডা সেনাপ্রধানের

জুন ২৯, ২০২৬

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৭ দিনে ১ হাজার ৩০০ জনের বেশি মৃত্যু

জুন ২৯, ২০২৬

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT