চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসিনার স্বৈরতন্ত্রকে সহজতর করেছে বিচার বিভাগ: ড. ইফতেখারুজ্জামান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ সহায়ক ভূমিকা পালন করেছে।

এই ধরনের শাসনের উত্থানে সহায়তা করার জন্য গণমাধ্যমের একটি অংশেরও সমালোচনা করেন তিনি।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর মাইডাস সেন্টারে আইন বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইফতেখারুজ্জামান এ কথা বলেন।

টিআইবি ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

তিনি জোর দিয়ে বলেন, ‘বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। একটি কার্যকর বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার জরুরি। সাংবাদিকরা এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’

তিনি বলেন, বিচার বিভাগ এবং গণমাধ্যমের একাংশ, যাদের জবাবদিহিতা নিশ্চিত করার কথা ছিল, তারা বরং কর্তৃত্ববাদী চর্চাকে উৎসাহিত করতে জড়িত ছিল।

Reneta

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী অনুষ্ঠানে বক্তব্য দেন।

আদালত অবমাননার অভিযোগে করা মামলায় সাংবাদিকদের আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।

কর্মশালার লক্ষ্য ছিল সাংবাদিকদের দক্ষ করে গড়ে তুলে বিচার বিভাগের অনিয়ম উদঘাটন, আইনের গুরুত্বপূর্ণ ছেদ এবং অনুসন্ধানী প্রতিবেদনের ওপর গুরুত্বারোপ করা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টিআইবিট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশড.ইফতেখারুজ্জামান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭ দিনের ঈদের ছুটি শেষ হচ্ছে আজ, কাল থেকে খুলবে অফিস

মে ৩১, ২০২৬

গণসংগীত শিল্পী কামরুদ্দিন আবসার আর নেই

মে ৩১, ২০২৬

অপেক্ষা বাড়ল আর্সেনালের, টানা দ্বিতীয়বার ইউরোপসেরা পিএসজি

মে ৩১, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: ডেম্বেলের গোলে শিরোপার সমাধান গড়াল অতিরিক্ত সময়ে

মে ৩১, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: হাভার্টজের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্সেনাল

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT