চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের আগেই আন্তর্জাতিক বাজারে শহীদের ‘জার্সি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

ইতোপূর্বেই জানা গিয়েছিল চলতি বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) ভারতীয় সিনেমা হলে মুক্তি পাবে শহীদ কাপুর অভিনীত আসন্ন সিনেমা ‘জার্সি’। তবে এবার জানা গেল আরও একটি চমকপ্রদ খবর।

দেশের আগেই বিদেশের মাটিতে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। মূলত যশরাজ ফিল্মস ‘জার্সি’ ছবিটিকে দেশে মুক্তি দেবার আগেই আন্তর্জাতিক বাজারে মুক্তি দেবে। জানা গেছে, ভারতে মুক্তি দেবার ঠিক একদিন আগে (৩০ ডিসেম্বর) আন্তজার্তিক বাজারে মুক্তি পাবে গৌতম তিন্নানাউরি পরিচালিত তেলেগু ছবি ‘জার্সি’র হিন্দি রিমেকটি।

ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের অগ্রগামী ফার্স ফিল্মস আন্তর্জাতিক থিয়েটার ডিস্ট্রিবিউশন স্বত্ত্ব অর্জন করেছে এবং আন্তর্জাতিক বাজারে ‘জার্সি’ প্রকাশের জন্য যশরাজ ফিল্মসের সাথে সহযোগিতা করেছে। ‘জার্সি’ সিনেমাটি প্রযোজনা করেছেন আমান গিল, দিল রাজু এবং এস নাগা ভামসি।

ছবিতে একজন প্রতিভাবান কিন্তু অসফল ক্রিকেটারের গল্প পর্দায় তুলে ধরবেন শহীদ। যেখানে ছেলের ইচ্ছা পূরণের জন্য চল্লিশ ছুঁইছুঁই এক ক্রিকেটার আবারও একবার ব্যাট হাতে তুলে নেবেন। কারণ ছেলের ইচ্ছে বাবা তাকে উপহার দিক টিম ইন্ডিয়ার জার্সি। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেলার।

এদিকে আসন্ন এই ছবির অন্যতম চমক হিসেবে থাকছেন পঙ্কজ কাপুর। কেননা রিয়েল লাইফ বাবার সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন শহীদ। এছাড়াও ছবিতে শহীদ কাপুরের বিপরীতে অভিনয় করছেন ম্রুনাল ঠাকুর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গৌতম তিন্নানাউরিজার্সিপঙ্কজ কাপুরবলিউডম্রুনাল ঠাকুরশহীদ কাপুরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পবিত্র হজ আজ

মে ২৬, ২০২৬

আজ পবিত্র হজ

মে ২৬, ২০২৬

বাগেরহাটে চুইঝালের ঝাঁজে সরগরম ঈদের বাজার

মে ২৬, ২০২৬

মিরপুরের কালশী বস্তিতে আগু/ন, বস্তির বেশির ভাগ ঘর ও দোকান পুড়ে নিঃস্ব বাসিন্দারা

মে ২৬, ২০২৬

জুনে বাজারে আসছে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম

মে ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT