চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নারীর পিঠা বানাতে পারা না পারার প্রশ্ন তোলা খুবই হাস্যকর’

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৪:১২ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিভিন্ন ধরনের পিঠা ও মিষ্টি সাজানো ট্রেতে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিঠা বানানোর উৎসব। বাঁধভাঙা আনন্দ। ঢেকিতে কেউ চালের গুঁড়ি ভেঙেছেন তো অন্যদল পিঠা তৈরির পুর বানাতে ব্যস্ত, আবার কেউ রুটি বানিয়ে তার মধ্যে পুর ভরে নানা নকশার ছাঁচে ফেলেছেন পিঠা। আর অভিজ্ঞরা ভেজেছেন সেই পিঠা। বউমা-ভাবি-আপা-নাতবৌ মুহূর্তেই কত মধুর সম্বোধন পরস্পরের, কত চমৎকার আয়োজন। সেই পিঠা খেয়ে মুগ্ধ হয়েছেন সবাই। শীতের আগমনে যুগের পর যুগ বাঙালির প্রতিটি ঘরে পিঠা-পুলির এমন আয়োজনের চিত্র দেখা মিলে।

বাঙালির ঐতিহ্যের একটি অংশ হচ্ছে পিঠা। প্রতিটি পিঠায় থাকে প্রাণের ছোঁয়া, মিশে থাকে আবেগ যা পৃথিবীতে বিরল। গ্রামীণ পিঠার এমন আয়োজন গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়েছে। একসময় দাদী-নানী কিংবা মা-চাচীরা শিখে হরেক রকমের পিঠা বানিয়ে পরিবারের প্রতিটি সদস্যদের জন্য ভালোবাসা দিয়ে পিঠা তৈরি করে খাওয়াতেন। তাছাড়া বাঙালিরা চিরকালই অতিথিপরায়ণ। সামাজিক বন্ধনটিও শক্ত। শীতের সময় দাওয়াত দিয়ে অতিথিদের পিঠা খাওয়ানো হবে না সেটি অনেক মায়েরা ভাবতেও পারেন না। অনেকে আবার বিভিন্ন পিঠা উৎসবে অংশগ্রহণ করেন নিজের প্রতিভা তুলে ধরার জন্য।

তবে এই বিষয়টিকে ছাপিয়ে বর্তমানে পিঠা বানাতে পারা আর না পারা নিয়ে যুদ্ধ শুরু হয়েছে। ইদানিং সোশ্যাল মিডিয়ায় বেশ সরবভাবে দেখা যাচ্ছে পিঠা বানাতে পারা বা না পারা নিয়ে বির্তক। বেশিরভাগ নারী মনে করেন, পিঠা বানাতে পারা বা না পারা একজন নারীর পরিচয় হতে পারে না। মায়েরা-নানীরা সেসময় পিঠা বানাতো বলে বর্তমান প্রজন্মদেরও সেটিকে অনুসরণ করে স্বামী বা পরিবারের সবাইকে পিঠা বানিয়ে খাওয়াতে হবে বিষয়টি খুবই হাস্যকর। অনেকে আবার নিজেকে পিছিয়ে রাখতে চান না। তারা মা-শাশুড়ির কাছ থেকে শিখে কিংবা ইউটিউব দেখে পিঠা বানিয়ে খান। তবে স্ত্রী পিঠা বানাতে পারেন কি পারেন না সেই বিষয়টি নিয়ে শীতের সময়ে বেশ সরব থাকতে দেখা যায় পুরুষদের।

Banglabid

সোশ্যাল মিডিয়ায় পিঠা নিয়ে এমন যুদ্ধে অনেক নারীবাদী নিজের মন্তব্য তুলে ধরে বলেছেন, ‘আজকাল মেয়েরা পিঠা বানাতে পারে না এটা শুনে অমনি আমাদের উচ্চশিক্ষিত, সচেতন কর্মব্যস্ত বুদ্ধিমান মেয়েরা পাগল হয়ে গেছে পিঠা বানানো পারা না পারা , কে বানাবে, কে বানাবে না এসব জিনিস নিয়ে।’ মেয়েদের উদ্দেশে তারা বলেন, ‘মেয়েরা তোমাদের এত সময় কেন? এত এনার্জি কেন? তোমরা কাদের বুঝাও? কেন বুঝাও? কী দরকার?’

এই পুরো বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজের অধ্যাপক ড. তানিয়া হক বলেন, কোনো কিছু নিয়েই প্রভাবিত হওয়া ঠিক নয়। আমাদের সমাজে এখনো অনেকে এমন ধারণা পোষণ করে নারী বাইরে কাজ করবে না, কাজ করলেও রান্নাটা নারীকেই করতে হবে। ঘর-বাড়ি সামলানো নারীর কাজ, পুরুষরা এসব করে না। এমন ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসলেই নারী পিঠা বানাতে পারে কি পারে না খুব ছোট বিষয়টি নিয়েই আর কথা হবে না।

তানিয়া হক মনে করেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু নিয়ে চাউর হলেই সবাই এটি নিয়ে পড়ে থাকে। সময়কে খুব ছোট বিষয়ে কাজে না লাগিয়ে ভালো কাজে দেওয়া ভালো।

Reneta

সোশ্যাল মিডিয়া এখন বিনোদনের জায়গা হয়ে গেছে যে যাকে পাড়ছে তাকেই মজার পাত্র বানিয়ে নিচ্ছে এতে করে নারী পুরুষকে-পুরুষ-নারীকে অসম্মান করছে। আর এরকম চলতে থাকলে আগামী প্রজন্মরা একটি নোরাং সমাজে বড় হয়ে উঠবে। ঠিক সেকারণে তানিয়া হকের পরামর্শ, বস্তুনিষ্টভাবে সবাইকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে। কারও অসম্মান ঘটে এমন কোনো কাজ থেকে নারী-পুরুষ সবাই বিরত থাকলে হয়তো কে পিঠা বানাতে পারে আর কে পারে না এমন হাস্যকর জিনিস নিয়ে কেউ কথা বলবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারীর পিঠা বানানোপিঠাপিঠা বানানোর উৎসববাঙালির ঐতিহ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টুয়েন্টির দলে রাচীন

পরবর্তী

দুই শিশু কন্যাসহ স্বামীকে গুলি করে হত্যা পরে নারীর আত্মহত্যা

পরবর্তী
পুলিশের কর্মকর্তা অস্ত্র বহন করে যানবাহনের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই শিশু কন্যাসহ স্বামীকে গুলি করে হত্যা পরে নারীর আত্মহত্যা

সাইমন শিল্পী সমিতি ছাড়লেন, হাসিমুখে সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন কসমেটিকস পণ্যের ব্যবসায় শাকিব?

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT