গ্রেপ্তারি পরোয়ানা জারির আশঙ্কায় শঙ্কিত ইসরায়েলি প্রধানমন্ত্রী

ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারি পরোয়ানা জারির আশঙ্কায় শঙ্কিত অবস্থায় দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
গ্রেপ্তারি পরোয়ানার আতঙ্কে দিন কাটাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ দেশটির বেশ কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা।
সংবাদ মাধ্যম দ্যা নিউ আরব জানিয়েছে, গাজায় একের পর এক যুদ্ধাপরাধ ও মানবিকতাবিরোধী অপরাধের নির্দেশ দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে এমন খবরে উদ্বেগ রয়েছে ইসরায়েল প্রশাসনে।
এই পরিস্থিতিতে গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে টেলিফোনও করেছেন তিনি। তবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র-কোনো দেশই আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না।
তাই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও নেতানিয়াহু বা জ্যেষ্ঠ কর্মকর্তাদের আদৌ গ্রেপ্তার করা যাবে কিনা তা নিয়ে অস্পষ্টতা আছে।







