অর্থনীতি

শিল্প খাতে অস্থিরতা ঠিক হয়ে যাবে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টার শিল্প খাতে অস্থিরতা সমাধানে আশ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ উপদেষ্টা শিল্প খাতে অস্থিরতা সমাধানে আশ্বাস দিচ্ছেন, বৈঠকে বসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, শিগগিরই শিল্পে অস্থিরতা ঠিক হয়ে যাবে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ইন্সটিটিউট অব গভর্নান্স ম্যানেজমেন্ট বিআইজিএম এর বোর্ড মিটিং শেষে একথা বলেন তিনি।

তিনি বলেন, রাজনীতিক দলগুলো সহায়তা করছে। সরকারও মালিক এবং শ্রমিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। সবার সহযোগিতায় শিল্প খাতে শ্রমিক অসন্তোষ কেটে যাবে।

নিত্যপণ্যের বাজার শুল্ক ছাড়ের প্রভাব পড়ছে না কেন, এই প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চট করেই সব বদলে ফেলা যাবেনা, সুফল পেতে একটু সময় লাগবে। বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে অন্তবর্তীকালীনস সরকারের কঠোর অবস্থান চলবে বলেও জানান তিনি।

বিষয়:অন্তর্বর্তীকালীন সরকার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ শিল্প খাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…