চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্দি-কাশিতে করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের শঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, স্বাস্থ্য
A A

দেশে গত কিছুদিনে মানুষের মধ্যে হাঁচি, কাশি, সর্দি-জ্বরের মত উপসর্গ বাড়ার পাশাপাশি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে সংক্রমণের হারও বেড়েছে। এরকম পরিস্থিতিতে সামনের কয়েক মাসে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।  

এ বছরের শুরু থেকে দুই মাসের কম সময়ে এরই মধ্যে কোভিড সংক্রমিত হয়ে ১১ জন মারা গেছে বলে জানা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিবিসি বাংলা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, গত বছরের ৪ সেপ্টেম্বর কোভিড আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হওয়ার পর থেকে এ বছরের ১১ জানুয়ারি পর্যন্ত চার মাসে কোভিড আক্রান্ত হয়ে আর কারো মৃত্যু হয়নি।

কিন্তু সেসময় থেকে গত ৬ সপ্তাহের মধ্যে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১১ জনের। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে মারা গেছে ৬ জন আর জানুয়ারি মাসে মৃত্যু হয়েছে ৫ জনের।

গত বছরের ডিসেম্বরে যেখানে পুরো মাসে কোভিড সংক্রমণ শনাক্ত হয়েছে ২১০ জনের, সেখানে ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত  শনাক্তের সংখ্যা ছিল ৩৫৭ জন।

কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে মানুষের মধ্যে টেস্ট না করার প্রবণতা, ভ্যাকসিন না নেওয়া ও নতুন ভ্যারিয়েন্টের প্রভাবকে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।

Reneta

নতুন ভ্যারিয়ান্ট কতটা ছড়িয়েছে?
করোনাভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট জেএন ডট ওয়ান বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে বলে এ বছরের শুরুতেই সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশেও রোগীদের মধ্যে এই নতুন সাব ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে বলে কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য শরফু্দ্দিন আহমেদ।

জানুয়ারির শেষ সপ্তাহে কোভিড আক্রান্ত ৪৮ জন রোগীর জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে এক গবেষণা চালায় বিএসএমএমইউ। সেখানে উঠে আসে যে ৪৮ জনের মধ্যে ৩ জন নতুন ভ্যারিয়েন্ট জেএন ডট ওয়ানে আক্রান্ত।

জেএন ডট ওয়ান আক্রান্ত রোগীদের প্রত্যেকেই দুই ডোজ টিকা দেয়া ছিল বলে সংবাদ সম্মেলনে জানান উপাচার্য শরফুদ্দিন আহমেদ।

“এমন রোগীও দেখা গেছে যিনি তৃতীয়বার আক্রান্ত হয়েছেন – অর্থাৎ এর আগে দুইবার কোভিড আক্রান্ত হয়েছেন এবং তৃতীয়বার যখন আক্রান্ত হয়েছেন, তখন জেএন ডট ওয়ান সাব ভ্যারিয়েন্ট সংক্রমণ হয়েছে তার।”

কোভিডের অন্য সব সাব ভ্যারিয়েন্টের তুলনায় জেএন ডট ওয়ান সাব ভ্যারিয়েন্টটির উপসর্গ তুলনামূলক দুর্বল। বিএসএমএমইউ উপাচার্যও সে বিষয়টির ওপর জোর দেন।

“জেএন ডট ওয়ান সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর রোগের লক্ষণের তীব্রতা কম। এছাড়া এই সাব ভ্যারিয়েন্টে আক্রান্তদের হাসপাতালে ভর্তির সংখ্যাও কম হয়”, বলেন শরফুদ্দিন আহমেদ।

‘আরো বাড়ার আশঙ্কা আছে’
কোভিডের নতুন সাব ভ্যারিয়ান্টের সংক্রমণ বৃদ্ধিতে লাগাম টানতে হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকসহ সব ধরনের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সরকারি নির্দেশনা মানার বিষয়ে জোর দিতে হবে এবং মানুষকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান আইইডিসিআরের সাবেক উপদেষ্টা মোশতাক হোসেন।

তিনি বলেন, “অসুস্থ হলে মানুষ স্বাস্থ্য কেন্দ্রেই আগে যায়। কাজেই স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে কোভিড ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এসব জায়গায় দরজায় মাস্ক সরবরাহ করা, সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখা প্রয়োজন।”

এছাড়া যাদের দুই ডোজ টিকা দেয়া আছে তাদের পরবর্তী ডোজ টিকা নিতে উৎসাহিত করা, যারা দুই ডোজ টিকা  নেননি তাদের শনাক্ত করে টিকা দেওয়ার বিষয়ে উদ্যোগ নেয়া, বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার মত কার্যক্রম গ্রহণের বিষয়ে তাগিদ দেন মোশতাক হোসেন।

গত কয়েক বছরের পরিসংখ্যান পর্যালোচনা করে তিনি আশঙ্কা প্রকাশ করেন এ বছরে জুন-জুলাই পর্যন্ত কোভিড সংক্রমণের হার আরো বাড়তে পারে।

“এর আগের কয়েক বছরের উদাহরণ টেনে তিনি বলেন, ফেব্রুয়ারি-মার্চ থেকে শুরু করে জুন-জুলাই পর্যন্ত কোভিড কিছুটা বাড়ে। কাজেই শীতকালে যখন বেড়েছে, এটা আরো বাড়ার আশঙ্কা আছে।”

বাংলাদেশে এই মৌসুমে মানুষের মধ্যে সাধারণত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার প্রবণতা তৈরি হয়। কোভিডের পাশাপাশি আসন্ন বসন্তে এবং গ্রীষ্মে ইনফ্লুয়েঞ্জার প্রভাবও বাড়তে পারে বলে আশঙ্কা করেন মোশতাক হোসেন।

তবে তিনি মনে করেন কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লেও সেই অনুপাতে মানুষ কোভিড টেস্ট করাচ্ছেন না। আর টেস্ট না করানোয় প্রয়োজনীয় সতর্কতাও মানছেন না অনেকে, এতে কোভিড সংক্রমণ আরো বাড়ছে।

“মানুষের মধ্যে টেস্ট করার হার আগের চেয়ে অনেক কমে গেছে। কোভিড সংক্রমণের হার এখন যেহেতু বাড়ছে, কারো জ্বর হলেই সাথে সাথে কোভিড টেস্ট করার পরামর্শ দেন তিনি।

যারা ঝুঁকিপূর্ণ বয়সে আছেন বা যাদের ডায়বেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপের মত শারীরিক সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কোভিড সংক্রমণের বিষয়ে সতর্ক হওয়া বেশি জরুরি বলে মন্তব্য করেন মোশতাক হোসেন।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের ‘বর্ণবাদী’ অভিযোগ অস্বীকার প্রেস্টিয়াননির

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়, ঢাকা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ ছাড়লেন শেখ বশিরউদ্দিন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT