চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হলো পবিত্র মাহে রমজান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ পূর্বাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, ধর্ম ও জীবন, বাংলাদেশ
A A

বছর ঘুরে আবারও শুরু হলো পবিত্র মাহে রমজান। বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি। পরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠক থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হয়েছে। সে অনুযায়ী আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

রমজানের প্রথম রাতে এশার নামাজের পর দেশজুড়ে মসজিদে মসজিদে জামাতে তারাবিহ নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মূলত তারাবিহর মাধ্যমেই রোজার আনুষ্ঠানিক সূচনা হয়। ভোররাতে সাহ্‌রি গ্রহণের মধ্য দিয়ে মুসলমানরা সিয়াম সাধনার নিয়ত করেন।

এদিকে রমজান মাসে দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবিহ আদায়ের অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারাবিহ নামাজে কোরআন তিলাওয়াতের ভিন্নতা নিরসনে রমজানের প্রথম ছয় দিনে দেড় পারা করে মোট ৯ পারা এবং পরবর্তী ২১ দিনে প্রতিদিন ১ পারা করে ২১ পারা তিলাওয়াতের মাধ্যমে ২৭ রমজান রাতে, অর্থাৎ পবিত্র শবে কদরে, কোরআন খতম সম্পন্ন করার প্রস্তাব করা হয়েছে।

রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আগত রমজান মাস মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি ও সংযমের মাস। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। পাশাপাশি দান-খয়রাত, কোরআন তিলাওয়াত ও নফল ইবাদতে অধিক মনোযোগ দেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে বুধবার থেকেই রোজা শুরু হয়েছে। আর মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান ও সিঙ্গাপুরে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: চাঁদ দেখা কমিটিরমজান
শেয়ারTweetPin

সর্বশেষ

নিখোঁজ যুবক তহিদুল ইসলাম তুহিনের মা তাসমিনা বেগম বিনা (নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করছেন, প্রতিনিধির পাঠানো ছবি.

নিখোঁজ যুবককে ফিরিয়ে দিতে ২ কোটি টাকা দাবির অভিযোগ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

‘সেলিম সাহেবের কারণেই আজ আমি শাহরুখ’

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বাংলাদেশ

প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তি: ‘এ-প্লাস’ নেই, কোন ক্যাটাগরিতে কার বেতন কত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

অসদাচরণের দায়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT