দেশের বিভিন্ন এলাকায় মাজার ভাঙার ঘটনায় এবং মাজারগুলো সংরক্ষণে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এসংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। সেই সাথে মাজার ভাঙায় জড়িতদের আইনের আওতায় আনতে সরকারকে রিটকারির দেয়া আগের আবেদনটি দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তৌফিক সাজাওয়ার পার্থ। সাথে ছিলে রিটকারি আইনজীবী শাহ আলম অভি।








