দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে গেজেট প্রকাশে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।
ভোট কারচুপির বিষয়ে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন কোন ব্যাবস্থা না নেয়ার অভিযোগে এই আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানমের করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালত তার আদেশে রিটিকারির অভিযোগ তদন্ত করে ১০ দিনের মধ্যে তদন্ত করে হাইকোর্টকে জানাতে বলেছেন এবং এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ স্থগিত রাখতে বলা হয়েছে। সেই সাথে আদালত এবিষয়ে রুল জারি করেছেন। আদালতে সানজিদা খানমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক।
ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন ট্রাক প্রতীক নিয়ে ২৪ হাজার ৭৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী সানজিদা খানম ২২ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন।








