চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাইসিকে শেষবারের মতো বহনকারী হেলিকপ্টারের আদ্যোপান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ন ২০, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুল্লাহিয়ানসহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি ছিল হেলিকপ্টারটি বেল-২১২ মডেলের। 

এনডিটিভি জানিয়েছে, রোববার ১৯ মে দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি ৯ জন আরোহী নিয়ে ঘন কুয়াশাচ্ছন্ন আকাশে পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে উড়ছিল। এর লেজের একটি অংশ ছাড়া বাকি পুরো অংশ আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।

ইরানে বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রে তৈরি করা বেল-২১২ মডেলের। তবে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর আর ইরানের কাছে এই হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। তবে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাইসি ও আব্দুল্লাহিয়ান বেল-২১২ মডেলের একটি হেলিকপ্টারে ছিলেন। যা যুক্তরাষ্ট্রে তৈরি। মাঝারি আকারের হেলিকপ্টারটিতে পাইলটসহ ১৫ জন বসা যায়।

ষাটের দশকের শেষের দিকে মূল ইউএইচ-১ ইরোকুইসের আপগ্রেড হিসেবে কানাডিয়ান সামরিক বাহিনীর জন্য বেল মডেলের হেলিকপ্টার তৈরির সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের একটি আকাশযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বেল মডেলের হেলিকপ্টারগুলো ১৯৭১ সালে প্রস্তুত হয় এবং যুক্তরাষ্ট্র ও কানাডার সামরিক বাহিনীর জন্য এই মডেলটির ব্যবহার শুরু হয়।

বেল মডেলের হেলিকপ্টারগুলো সামরিক কাজে ব্যাবহারের জন্য তৈরি করা হলেও মানুষ বহন করা, এরিয়াল ফায়ার ফাইটিং গিয়ার মোতায়েন করা, কার্গো বহন করা, অস্ত্র মাউন্ট করাসহ সব ধরনের পরিস্থিতির জন্য উপযোগী। রোববার বিধ্বস্ত হওয়া বেল-২১২ মডেলটি ইরানে সরকারি ব্যক্তিদের বহনে ব্যবহার করা হয়েছিল।

Reneta

কয়েকটি দেশের সরকারি এবং বেসরকারি সংস্থা বেল-২১২ মডেলের হেলিকপ্টার ব্যবহার করে। ফ্লাইটগ্লোবালের ২০২৪ সালের ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরির তথ্য অনুযায়ী, ইরানের বিমানবাহিনী ও নৌবাহিনীর কাছে এই মডেলের মোট ১০টি হেলিকপ্টার রয়েছে।

আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করতে যান রাইসি। বেল-২১২ মডেলের ৩টি হেলিকপ্টারে রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা সেখান থেকে ফেরার সময় আজারবাইজানের জোলফা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে অন্য ২টি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে বেল-২১২ মডেলের একটি হেলিকপ্টার সংযুক্ত আরব আমিরাতের উপকূলে বিধ্বস্ত হয় এবং ২০১৮ সালে এই মডেলের একটি হেলিকপ্টার একইভাবে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হন।

ট্যাগ: ইব্রাহিম রাইসিইরানের প্রেসিডেন্টহেলিকপ্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT