১ লাখ ৩৯ হাজার ৬শ’ ৪ ভোট পেয়ে আবারও ময়মনসিংহ শহরের অভিভাবক হলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু। তার প্রতিপক্ষ, নিজ দলের সাদেকুল হোসেন খান মিল্কী পেয়েছেন ৩৫ হাজার ৭শ’ ৬৩ ভোট। জাতীয় পার্টিসহ বাকি তিনজন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নবনির্বাচিত মেয়র স্বাধীনতার মাসে তাঁর বিজয় উৎসর্গ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কৃতজ্ঞতা জানিয়েছেন ময়মনসিংহবাসীর প্রতি।






