জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারকে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য দ্রুত আদেশ জারি করতে হবে। তিনি বলেছেন, সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকতে পারবে না। তিনি আশা করেন, দ্রুত সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচনের দিকে আগানো যাবে। রাজধানীতে ‘ইউনিভার্সিটি টিচার্স ফোরামের’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, পরিবর্তন ছাড়া নির্বাচন, ঐকমত্য কমিশন কিছুই কার্যকর হবে না।






