চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতের ইফতার মাহফিলে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে দেশের মানুষ অকাতরে জীবন দিয়েছে, সহ্য করেছে অবর্ণনীয় নির্যাতন। এখন সময় সেই আত্মত্যাগের মর্যাদা দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিগত বছরগুলোর স্মৃতিচারণ করে বলেন, দেশে সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছে, তার জন্য বাংলাদেশের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে লড়াই করেছে। এই অধিকার ফিরে পেতে বহু মানুষ গুম, খুন ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। লক্ষ মানুষের এই আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা পুনরায় বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ পেয়েছি।

তারেক রহমান বলেন, দেশের সাধারণ মানুষ আজ বুকভরা আশা ও প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।

তিনি বলেন, জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমাদের দিতেই হবে।

Reneta

উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও তৌহিদি জনতাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আসুন, আজ আল্লাহর নামে আমরা এই শপথ গ্রহণ করি যে, আমাদের আগামী দিনের সব কাজ ও পরিকল্পনা হবে কেবল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির সেবা করাই হোক আমাদের একমাত্র ব্রত।

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজক দলকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর নায়েবে আমির শফিক সাহেবসহ সব নেতৃবৃন্দকে এই সুন্দর মাহফিলে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

এর আগে বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ইফতার মাহফিলে পৌঁছালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জামায়াতে ইসলামের শীর্ষস্থানীয় নেতারা তাকে স্বাগত জানান।

মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা এই ইফতারে যোগ দেন।

এর আগে ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানান।

এ ছাড়া দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে স্ত্রী ও সন্তানসহ সপরিবারে ইফতার মাহফিলে অংশ নেওয়ার বিশেষ অনুরোধ জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রজামায়াতের ইফতার মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমান
শেয়ারTweetPin1

সর্বশেষ

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬

ম্যান্ডালোরিয়ান ও গ্রোগুর নতুন মিশন!

মে ২২, ২০২৬

ঈদে কোটি ভিউ জুটির ‘মীমাংসা’!

মে ২২, ২০২৬

পঞ্চগড়ে চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভালের পর্দা উঠলো

মে ২২, ২০২৬

গোপনে বিয়ে সারলেন বলিউড ‘কুইন’ কঙ্গনা?

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT