চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্মি করে পরিবারের সামনেই মেয়েকে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ন ০৮, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, হামাস বাহিনী ইসরায়েলের এক পরিবারের ৫ সদস্যকে জিম্মি করে রেখেছে। এসময় পরিবারের সামনেই মেয়েকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়।

এনডিটিভি জানিয়েছে, ইসরায়েল-ভিত্তিক সাংবাদিক ইন্ডিয়া নাফতালি এক্সে (টুইটার) এই ভিডিওটি পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, এক দম্পতি তাদের ছেলে এবং মেয়ের সাথে মেঝেতে বসে আছে। ছেলে তার বাবাকে জিজ্ঞেস করছে, বাবা তোমার হাতে রক্ত কেন? পাশে থাকা মেয়েটি তখন তার বোনের উদ্দেশ্যে বলছে, আমার বোন মারা গেছে, আমি চেয়েছিলাম সে বেঁচে থাকুক। তখন তাদের মা বলেন, এরকম কিছু ঘটেনি।

ভিডিওতে অভিভাবকদের সন্তানদের সান্ত্বনা দিতে দেখা যায়। এ সময় সশস্ত্র কয়েকজন যোদ্ধাকে তাদের সামনে চলাফেরাও করতে দেখা গেছে। বাইরে গুলির শব্দও শোনা যাচ্ছিল তখন।

পোস্টে নাফতালি বিশ্ব নেতাদের কাছে ‘এটি বন্ধ করার’ জন্য আবেদন জানান। তিনি বলেন, হামাস বাহিনী ইসরায়েলি পরিবারদের হৃদয়হীনভাবে জিম্মি করেছে। এক কন্যাকে নির্মমভাবে মৃত্যুদণ্ড দিয়েছে, তার ভাইবোনদের মর্মান্তিক অবস্থার মধ্যে রেখে গেছে। বিশ্বকে এটি জানতে হবে এবং এটি বন্ধ করতে হবে।

ইসরায়েলে রকেট হামলার পর দেশটির ভূখণ্ডে প্রবেশ করে হামাস বাহিনী। এরপর ইসরায়েলি সৈন্য এবং বেসামরিক লোকদের হাত বাঁধা অবস্থায় গাড়িতে তুলে জোর করে নিয়ে যাওয়ার কিছু ভিডিও প্রকাশ পায় সামাজিক মাধ্যমগুলোতে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT