গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য জায়গায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে বাংলাদেশ ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবস শনিবারে ঢাকাস্থ মার্কিন দূতাবাসেও পতাকা অর্ধনমিত করে শোক দিবস পালন করা হবে।
শুক্রবার ২০ অক্টোবর দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
তবে এতে বলা হয়, পৃথিবীতে বিভিন্ন সংঘাত এবং যুদ্ধে নিহত হওয়া প্রত্যেক নিরপরাধ এবং নিরীহ ব্যক্তিদের জন্য শোক দিবস পালন করবে মার্কিন দূতাবাস।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের উদ্বৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা যেকোন ধর্মের নাগরিকদের এবং সংঘাতে নিহত যেকোন জাতীয়তার নাগরিকদের জন্য শোক জানাই।’








