বাণিজ্যের আড়ালে টাকা পাচার বন্ধে কাস্টমস কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এনবিআর ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। ব্যবসায়ীদর পক্ষে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস এর এমডি আব্দুল মুক্তাদির সরকারের দেওয়া নীতি-সহায়তাগুলো কার্যকর করার অনুরোধ জানান। আয়োজনে বিশেষ অতিথি অর্থসচিব ডক্টর খায়েরুজ্জামান মজুমদার তার এই প্রস্তাব সমর্থন করে ব্যবসাবান্ধব এনবিআর গড়ে তোলার আহ্বান জানান।






