চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিন্দি ভাষায় দেবকে টেক্কা দিচ্ছে শাকিবের যে ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ অপরাহ্ন ২৩, আগস্ট ২০২৫
বিনোদন
A A

আবারও আলোচনায় গেল বছর মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘তুফান’! সিনেমাটি দেশ–বিদেশে মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্মে সাফল্য পাওয়ার পাশাপাশি এবার দারুণ জনপ্রিয়তা পাচ্ছে ইউটিউবেও। তাও হিন্দি ভাষায়!

ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) গত ৭ দিন আগে তাদের হিন্দি ভাষার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘এসভিএফ ভারত’-এ ‘তুফান’ এর ডাবিং সংস্করণ প্রকাশ করে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সিনেমাটির ভিউ স্পর্শ করলো ৫ মিলিয়ন!

‘এসভিএফ ভারত’ চ্যানেলে সর্বোচ্চ ভিউ পাওয়া ছবি দেব অভিনীত ‘অ্যামাজন অভিযান’। প্রায় ১৬ মাস আগে মুক্তি পাওয়া সেই সিনেমাটির বর্তমান ভিউ ৫.৪ মিলিয়ন। অর্থাৎ, সময়ের হিসেবে শাকিব খানের ‘তুফান’ অনেকটা দ্রুতই হিন্দিভাষি দর্শকপ্রিয়তায় এগিয়ে থাকলো।

সেই ধারাবাহিকতায় খুব শিগগিরই দেবের সিনেমার রেকর্ড ছাড়িয়ে যেতে পারে শাকিবের ‘তুফান’! সিনেমাটি দেখে ইউটিউবে মন্তব্য করেছেন প্রায় ৪ হাজার মানুষ! এরমধ্যে বাংলা ভাষাভাষি দর্শকদের মন্তব্য বেশী চোখে পড়লেও শত শত হিন্দি ভাষি দর্শকদেরও ‘তুফান’ সিনেমাটির প্রশংসা করতে দেখা গেছে।

২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। শাকিব খানের সঙ্গে এতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। এছাড়াও সিনেমায় দেখা গেছে গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, হাসনাত রিপন, গাউসুল আলম শাওন ও মানব সাচদেবদের মতো অভিনেতাদের।

সিনেমাটির চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান, সিনেমাটোগ্রাফি করেছেন তাহসিন রহমান, আর্ট ডিরেকশন শিহাব নুরুন নবীর, কস্টিউম ডিজাইন করেছেন ফারজানা সান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আমাজন অভিযানএসভিএফ ভারতগাউসুল আলম শাওনগাজী রাকায়েতদেবনাবিলাফজলুর রহমান বাবুমিমিমিশা সওদাগরলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খানসালাহউদ্দিন লাভলুসিনেমাহাসনাত রিপন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT